প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৫:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব মো. আব্দাল মিয়া: হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব। তাঁর এ নিয়োগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও আগ্রহ। আহমেদ আলী মুকিব হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের কৃতি সন্তান। দীর্ঘদিন ধরে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করা এবং মধ্যপ্রাচ্যে বিএনপির সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত করতে তাঁর অবদান উল্লেখযোগ্য। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তাঁর এ নিয়োগ ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তাঁর নেতৃত্বে হবিগঞ্জ জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী হয়ে উঠবে।
হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব। তাঁর এ নিয়োগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও আগ্রহ।
আহমেদ আলী মুকিব হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের কৃতি সন্তান।
দীর্ঘদিন ধরে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করা এবং মধ্যপ্রাচ্যে বিএনপির সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত করতে তাঁর অবদান উল্লেখযোগ্য।
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তাঁর এ নিয়োগ ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তাঁর নেতৃত্বে হবিগঞ্জ জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী হয়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.