1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

অতীতে যা করেছেন তা তওবা করে শুধরাবেন বিভাগীয় কমিশনার

মোঃ আবু হেনা :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পঠিত

আজমিরীগঞ্জ উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, রাজনৈতিক নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রেজা-উন-নবী।

মঙ্গলবার (দুপুর ২টা) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ রেজা-উন-নবী এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার সঞ্চালনায় ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রেজাউল করিম।

সভায় বক্তারা উপজেলার রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের নানা সমস্যা, সুপেয় পানির সংকট, চিকিৎসা সেবার দুর্বলতা, নদী ও খাল খননের প্রয়োজনীয়তা এবং বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীর শূন্যতার বিষয় তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, “অতীতে যেসব ভুল-ত্রুটি বা অনিয়ম হয়েছে, সেগুলো থেকে শিক্ষা নিয়ে তওবা করে নিজেদের সংশোধন করতে হবে। যত প্রান্তিক ও দুর্গম এলাকা হোক না কেন, সেখানকার মানুষেরও রাষ্ট্রের সব ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে এবং তা নিশ্চিত করা সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, একটি এলাকার সার্বিক উন্নয়ন তখনই সম্ভব, যখন সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা সম্মিলিতভাবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন।

উপজেলার বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, রাস্তা-ঘাট, শিক্ষা, সুপেয় পানি, চিকিৎসা সেবা, নদী ও খাল খননসহ যেসব বিষয় তুলে ধরা হয়েছে, সেগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বিভিন্ন দপ্তরে জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

সবশেষে তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার কোনো বিকল্প নেই। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর