1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শান্তিগঞ্জে নিরীহ পরিবারে হামলা, থানায় অভিযোগ

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

 

শান্তিগঞ্জে প্রভাবশালীদের বিরুদ্ধে এক নিরীহ হিন্দু পরিবারের বসতঘরে প্রবেশ করে মারধর ও হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বেতকোনা গ্রামে।

 

বৃহস্পতিবার (২এপ্রিল) বিকালে শান্তিগঞ্জ থানায় উপস্থিত হয়ে বেতকোনা গ্রামের আল্লাদ দেবনাথের ছেলে বীরেন্দ্র দেবনাথ একই গ্রামের মৃত আলাবক্স মিয়ার ছেলে লাল মিয়া, কালাই মিয়া ওরফে ফাতাই, লিলু মিয়া এবং মৃত বিরাম বক্সের ছেলে গয়াছ মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বীরেন্দ্র দেবনাথ একজন সংখ্যালঘু নিরীহ হিন্দু ব্যক্তি। তাদের গ্রামে প্রায় ৩ শত মুসলমান পরিবারের মধ্যে তারা একমাত্র হিন্দু পরিবার হিসেবে বসবাস করছেন। প্রতিপক্ষ লাল মিয়ার কাছে প্রায় ৩ বছর আগে ১ একর ৫৮ শতক জমি বিক্রি করেন। উক্ত জমি স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন ও বীরেন্দ্র দে মেম্বারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পরিমাপ করে বুঝিয়ে দেওয়া হয়। তবে জমির বিপরীতে লাল মিয়ার কাছে চার লক্ষ টাকা পাওনা ছিল বলে অভিযোগকারী উল্লেখ করেন।

অভিযোগে আরও বলা হয়, পাওনা টাকা চাইতে গেলে প্রতিপক্ষরা তার সঙ্গে খারাপ আচরণ ও গালিগালাজ করে। গত ১৯ মার্চ বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে প্রতিপক্ষরা গ্রামের লোকজনের উপস্থিতিতে জোরপূর্বক অভিযোগকারীর বসতঘরে প্রবেশ করে পুনরায় জমি পরিমাপের দাবি তোলে এবং তাকে ও তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় কারণ জানতে চাইলে লাল মিয়ার সহযোগীরা বীরেন্দ্রকে ধরে ফেলে এবং লাল মিয়া হাতে থাকা স্টিলের লাইট দিয়ে তার মাথার বাম পাশে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। তার মাথায় মারাত্মক আঘাত লেগে রক্তাক্ত অবস্থায় ৬টি সেলাই দিতে হয়েছে।
এছাড়া একই স্টিলের লাইট দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং তার স্ত্রী সুকৃতিকেও মারধর করে আহত করা হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে বীরেন্দ্রকে সুনামগঞ্জ সদর হাসপাতাল হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বর্তমানে প্রতিপক্ষের লোকজন অভিযোগকারী ও তার পরিবারের সদস্যদের রাস্তাঘাটে মারধর এবং খুনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি তাদের জায়গা-জমি ও বাড়িঘর দখলের চেষ্টা চালানো হচ্ছে। এমনকি বাড়িতে থাকা একটি ১৫ লিটার দুধের হলস্টেইন ফ্রিজিয়ান গাভী, ৩ মাস বয়সী একটি উন্নত জাতের বাছুর এবং আড়াই বছরের একটি ষাঁড়সহ অন্যান্য মালামাল লুটের পায়তারা চলছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় অভিযোগকারী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রতিপক্ষদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে লাল মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালীউল্লাহ জানান, অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর