1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

বানিয়াচংয়ে হাওর থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

ইমরান আহমেদ চৌধুরী :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৮৬ বার পঠিত

 

​হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় তেলকোমা হাওর থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহটি উদ্ধারের পর স্থানীয় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ৮টার দিকে তেলকোমা হাওরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। তাৎক্ষণিকভাবে বিষয়টি বানিয়াচং থানা পুলিশকে জানানো হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ থেকে ৭০ বছর। তবে এখন পর্যন্ত তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

​বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
​”আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। অজ্ঞাতনামা এই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর