গত কয়দিনে লাখাইয়ে সন্দেহভাজন ৩ জন হাম রোগী সনাক্ত করেছে উপজেলা স্বাস্থ্য অদিদপ্তর সেই সাথে সন্দেহজনক হলেও আক্রান্ত বেক্তিকে আলাদা করে রাখা হবে বলে জানা গেছে। এছাড়াও সন্দেহভাজন বেক্তিদের কাছ থেকে সেম্পল সংগ্রহর করে ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে যানা গেছে সেই সাথে নিয়মিত টিকাদান ক্যাম্পেনেইর আওতায় হামের টিকাদান কার্যক্রম চলমান রাখা হয়েছে।
যেখানে ৯মাসে প্রথম ডোজ এবং ১৫মাসে দ্বিতীয় ডোজ টিকা প্রধান করা হয়ে থাকে।
বিশেষ্ণদের সাথে আলাপকালে জানান, রোগটি সাধারনত ভাইরালরোগ, যা আক্রান্ত বাচ্চার হাচি কাশির মাধ্যেমে ছড়ায় এবং যেসকল বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তারাই আক্রন্ত হয়ে থাকে।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. কাজী শামসুল আরেফীনের সাথে আলাপ কালে জানান, উল্লেখিত প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আইসোলেশন কর্নার খোলা হয়েছে এবং বাচ্চাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি হওয়ায় সরকার ৬মাস থেকে ৫বছরের বাচ্চাদের টিকার আওতায় আনার সিদ্ধান্ত গ্রহন করেছে। আমার হবিগঞ্জ জেলায় ৩ রা মে থেকে ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছি, রেগুলার ৯ মাসে প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ দিয়ে থাকি
তবে এখন ছোট বাচ্চারাও আক্রান্ত হচ্ছে দেখে সরকার ৬ মাস থেকে ৫ বছরের বাচ্চাদের টিকা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে
এসময় তিনি রেগুলার টিকা আছে উল্লেখ করে জানান, ক্যাম্পেইনের জন্য টিকা খুব শীঘ্রই আমাদের কাছে এসে পৌছাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.