1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে জমি বিরোধে উত্তেজনা, ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পঠিত

 

সুনামগঞ্জ সদর উপজেলার জগজীবনপুর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার ও হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফরহাদ হুসেন (৪০) নামে এক ব্যক্তি।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার কাঠইর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা ফরহাদ হুসেন দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুলাল মিয়া, হাবিজুল মিয়া, রুহুল আমিন ও আক্কাস মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িত। এ বিরোধের জেরে পূর্বে একটি মামলাও দায়ের করা হয়, যেখানে প্রধান বিবাদী দুলাল মিয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। বর্তমানে মামলাটি তদন্তাধীন এবং দুলাল জামিনে বাহিরে রয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর দুলাল মিয়ার প্ররোচনায় অন্যান্য বিবাদীরা পরিকল্পিতভাবে ফরহাদ হুসেন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালায়। বিশেষ করে “চলমান টিভি” নামের একটি ফেসবুক আইডিসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে বলে দাবি করা হয়।

ফরহাদ হুসেন তার জিডিতে দাবি করেন, প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা গুজব ছড়িয়ে তাদের পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে এবং ভবিষ্যতে আরও ক্ষতির আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ রাতে আহসানমারা-জগজীবনপুর যাত্রী ছাউনি এলাকায় ফরহাদের আত্মীয় মাহবুব আহমদ, শাহ সুলতান সজিব ও শফিউল আলমসহ আরো কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র দিয়ে ভয়ভীতি ও হুমকিমূলক প্রদানের অভিযোগে একটি মামলা করেছিলেন দুলাল মিয়া। পরবর্তীতে ফেসবুকে এ নিয়ে সংবাদও প্রচার হয়। এই সংবাদের বিরুদ্ধে এবং ঘটনাকে সাজানো, মিথ্যাচার ও উদ্দশ্যমূলক দাবি করে যাত্রী ছাউনী এলাকায় ১ এপ্রিল একটি প্রতিবাদী মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী।

অভিযুক্ত দুলাল মিয়া বলেন, আমার উপর আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ফরহাদকে আমি দেখিও নি। আমি এ ধরণের কোনো ঘটনা করিনি। আপনারা এলাকায় এসে দেখে যান, লোকজনকে জিজ্ঞেস করুন।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই মো. মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর