1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

এগারোদিনেও উদঘাটন হয়নি কিশোরী ‘হত্যার’ রহস্য

মোঃ আবু হেনা :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

আজমিরীগঞ্জে নিখোঁজের দুই দিন পর হাত-পা বাঁধা অবস্থায় থেকে এক কিশোরীর ভাসমান লাশ উদ্ধারের ১১ দিন পার হলেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এতে শোক ও হতাশায় ভেঙে পড়েছে মেয়েটির পরিবার।

নিহত সামিরুন আক্তার (১২) উপজেলার বদলপুর ইউনিয়নের পূর্ব পিটুয়ারকান্দি গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে। গত ৩০ মার্চ বিকেল ৫টার দিকে সে নিখোঁজহয়। পরে ১ এপ্রিল কালনী-কুশিয়ারা নদী থেকে তার গড়নের গেঞ্জি ও পায়জামা দিয়ে হাত-পা বাঁধা বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়া।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় ২ এপ্রিল নিহতের বড় বোন তৃষা আক্তার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে আজমিরীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত পুলিশ এ ঘটনার কোনো কূলকিনারা করতে পারেনি। ছয় বোন ও এক ভাইয়ের মধ্যে সামিরুন পঞ্চম। সে ঢাকায় আত্মীয়ের বাসায় কাজ করত। ঘটনার দুই সপ্তাহ আগে বাড়িতে আসে। এলাকায় একটি ওয়াজ মাহফিলের দিন সে নিখোঁজ হয়।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গেলে সামিরুনের মা সাহানা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “নিখোজ হওয়ার আগে পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে আদর করেছিল। বুঝিনি, সেটাই ছিল শেষ মুহূর্ত।” এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

মামলার বাদী ও নিহতের বড় বোন তৃষা আক্তার বলেন, এলাকার কয়েকজনকে তাদের সন্দেহ হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করলেপ্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে পরিবারটি মনে করছে।

ঘটনাটি স্থানীয়দের ভাষ্য, পরিকল্পিত অপহরণ ও সংঘবদ্ধ হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। দ্রুত রহস্য উদঘাটন না হলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা কমে যেতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। এ ঘটনায় আজমিরীগঞ্জ সদর ও মেয়েটির গ্রামে দফায় দফায় আন্দোলন হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, “ঘটনাটি গুরুত্বসহকারে ভদন্ত করা হচ্ছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর