1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জাতীয় সংসদে বক্তব্যে ডা. জীবন এমপি যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যখাতে উন্নয়ন ও ৯ হত্যার সাথে জড়িতদের বিচার দাবি

ইমরান আহমেদ চৌধুরী :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পঠিত

 

বানিয়াচং থেকে।। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের
সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বক্তব্যের শুরুতে মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে বলেন, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে নমিনেশন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্বের ভূয়সী প্রশংসা ও ৬২ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী করায় নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি ৮ মিনিটের বক্তব্যে বলেন, আমার এলাকা অত্যন্ত দূর্গত এলাকা। ৬টি ইউনিয়নের মানুষ ৩টি উপজেলা হয়ে বানিয়াচং উপজেলা সদরে আসতে হয়। বানিয়াচং-কাদিরগঞ্জ সড়ক, বানিয়াচং মুরাদপুর, কুমড়ি, মন্দরী হয়ে আগুয়া সড়ক ও আজমিরীগঞ্জ পাহাড়পুর সড়ক প্রয়োজন।

এখানকার এলাকার নারী-পুরুষ দীর্ঘদিন যাবত কষ্ট করে যাতায়াত করছেন। হবিগঞ্জ-বানিয়াচং শুটকি বেইলী ব্রিজ, রত্মা বেইলী ব্রিজ ও বালিখাল বেইলী ব্রিজের অবস্থা অত্যন্ত নাজুক। বেগম খালেদা জিয়ার আমলে প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ব্রিজগুলো প্রতিস্থাপন করেন।

বর্তমানে প্রায়ই পাটাতন ও নাট-বল্টু খুলে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়। আমি যোগাযোগ মন্ত্রীর সাথে যোগাযোগ করেছি বেইলি ব্রিজগুলো যেন পাকা হয়।
বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ২টি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও
প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির অভাবে হাওরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

এ ছাড়াও স্কুল, কলেজ ও মাদ্রাসা উন্নয়নের দিকে পিছিয়ে আছে। সেগুলোর প্রতি সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি কামনা করছি।

এসময় ২০২৪ সালের ৫ আগস্ট বানিয়াচংয়ে সংঘটিত ৯ হত্যার সাথে জড়িতদের বিচার দাবি করেছেন তিনি।

ডা. জীবন এমপি আরও বলেন, ৫ আগস্ট ঢাকার রাজপথ থেকে যখন বাসায় ফিরি তখন আমার নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে ফোন দিয়েছেন এলাকায় অবস্থান করতে এবং কোনো ধরণের যেন ক্ষয়ক্ষতি না হয়।

গভীর রাতে বাড়ি এসে সকালে ৭টি লাশ সামনে রেখে জানাযা পড়ি এবং বলি, সকল দলের, সকল ধর্মের মানুষ আমাদের কাছে নিরাপদ। এরপর থেকে কারও বাড়িতে একটি ঢিলও পড়েনি।

গতকাল বুধবার মহান জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার পর প্রথম বক্তব্যে ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন এমপি একথাগুলো বলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর