হবিগঞ্জের লাখাইয়ে " বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক" ফাউন্ডেশন এর আয়োজনে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক আহমেদ এর সভাপতিত্বে ও মুড়িয়াউক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুরুল আমিন এর সন্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা ক র্মকর্তা মোঃ জামাল উদ্দিন, কালাউক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবদুল মোতালেব।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আমিনুল ইসলাম, পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষিকা কাকলী রানী দাস।
স্বাগত বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক ফাউন্ডেশন এর চেয়ারম্যান ফজলে এলাহি ফরহাদ।
আলোচনায় অংশ নেন তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ফজলুল করিম,লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, শিক্ষক আকতার ফারুক, সেলিম বাহার, সমীর চন্দ্র দাস।
অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক বিদ্যালয় অংশ নেওয়া বৃত্তি প্রাপ্ত ৫১ জন শিক্ষার্থীর হাতে সন্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথি সহ অতিথি বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.