1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে বাঁধে দুর্নীতি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পঠিত

 

হাওরের জেলা সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে  বিক্ষোভ করেছেন হাওরাঞ্চলের কৃষকগণ। এর আগে মানববন্ধন করা হয়। সর্বশেষ প্রধানমন্ত্রী বরাবর ৭ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে ‘হাওর বাঁচাও আন্দোলন’ এর নেতৃবৃন্দ।

রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শহরের ট্রাফিক পয়েন্টে এই দাবিতে মানববন্ধন, বিক্ষোভে অংশ নেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ কৃষকগণ। মানববন্ধনে হাওরের ফসলরক্ষা বাঁধের প্রিওয়ার্ক, পোস্ট ওয়ার্কে দুর্নীতি, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, অক্ষত প্রকল্পে বিপুল বরাদ্দ প্রদান, জেলা প্রশাসন ও পাউবো কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন  অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে ধরা হয়।

‘হাওর বাঁচাও আন্দোলন’ সংশ্লিষ্ট বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপজেলা ভিত্তিক ফসল রক্ষা বাঁধের কাজের দুর্নীতির সরেজমিন চিত্র তুলে ধরেন। বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখিত ৭ দফা দাবি হলো- বাধঁ কাজে দুর্নীতি-অনিয়মে যুক্ত এবং নীতিমালা বিরোধী কাজ অনুমোদনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ, কাবিটা নীতিমালা মানতে কর্তৃপক্ষকে বাধ্য করা, বাধ কাজে প্রকৃত কৃষককে যুক্ত করা, প্রকল্পের প্রি ওয়ার্ক ও পোস্ট ওয়ার্কের কাজে দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবি।

মানববন্ধনে বক্তব্য দেন হাওর বাচাও আন্দোলন-এর সহসভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর