1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দীর্ঘ ১৯ মাস পর হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি শোয়েব সভাপতি, সেলিম সাধারণ সম্পাদক

মোঃ আবু হেনা :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পঠিত

 

দীর্ঘ ১৯ মাস পর অবশেষে গঠিত হলো হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি। সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশার পরিপ্রেক্ষিতে এ কমিটি গঠিত হওয়ায় জেলার সাংবাদিক মহলে স্বস্তি ফিরে এসেছে।

নবগঠিত কমিটিতে দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি এবং স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় জেলার জ্যেষ্ঠ ও অভিজ্ঞ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন এবং নতুন কমিটির প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট প্রদীপ দাশ সাগর, সহ-সাধারণ সম্পাদক দৈনিক প্রভাকরের নির্বাহী সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, কোষাধ্যক্ষ ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, দপ্তর ও প্রকাশনা সম্পাদক বাংলানিউজের জেলা প্রতিনিধি বদরুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি এম এ আজিজ সেলিম।

কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি ও ইউএনবি এবং দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি রুহুল হাসান শরীফ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক হাফিজুর রহমান নিয়ন, সাবেক সভাপতি ও চ্যানেল ২৪ এবং দৈনিক সমকাল জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি টিপু চৌধুরী, দৈনিক খবরের জেলা প্রতিনিধি নূরুজ্জামান ভূইয়া মামুন, দৈনিক যায়যায়দিন জেলা প্রতিনিধি মোঃ নূরুল হক কবির এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলা টিভির জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী।

সভায় বক্তারা বলেন, একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও পেশাদার সাংবাদিক সমাজ গড়ে তুলতে এই নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সংবাদপত্রের স্বাধীনতা বজায় রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

এছাড়াও সভায় দ্রুততম সময়ের মধ্যে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর