1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

 

শান্তিগঞ্জে প্রভাবশালী কর্তৃক এক নিরীহ পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ সাপেরকোনা গ্রামে।

 

শনিবার (১৮ এপ্রিল) বিকালে শান্তিগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে একই গ্রামের প্রতিপক্ষ আফাজ উদ্দিন গংদের বিরুদ্ধে  হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ সাপেরকোনা গ্রামের তাজু রহমান ও তার ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে তাজু রহমান তার লিখিত বক্তব্যে বলেন, প্রতিপক্ষের লোকজন আমাদের প্রতিবেশী হয়। তাদের সাথে আমাদের বিভিন্ন বিষয়াদি নিয়া বিরুধ চলছে। উক্ত বিরুধের জেরে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময়ে আমি ও পরিবারের লোকজনের ক্ষতি সাধনের চেষ্টায় লিপ্ত রয়েছে । বিগত ২১ মার্চ ২০২৬ইং  প্রতিপক্ষের লোকজন আমার ভাতিজা হাফিজ রেজুয়ান আহমদকে মারপিট করে রক্তাক্ত জখম করে। উক্ত মারাপিঠের বিষয়ে বিজ্ঞ আদালতে  মামলা দায়ের করা হয়েছে, যাহা শান্তিগঞ্জ থানায় তদন্তাধীন আছে।

 

তিনি আরও বলেন, উক্ত মামলা দায়ের করার পর হতে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে আমি ও আমার পরিবারের লোকজনকে মামলা তুলে নেওয়ার জন্য  বিভিন্ন ধরনের ভয়ভীতি ও মারপিটের হুমকি প্রদর্শন করে। এরই সূত্র ধরে শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে  ৫.০০ ঘটিকার সময় আফাজ উদ্দিন, আবু তালহা, রাজ্জাক হোসেন , গিয়াস উদ্দিন, সোনাই মিয়া, নজরুল হক , ছয়দুল হক , মহিবুর , সেলিম মিয়া সংঘটিত  হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র হাতে নিয়ে

হামলাকারীরা আমাকে লাঠি ও লোহার রড দ্বারা এলোপাতারি মেরে  শরীরে বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। আমাকে বাঁচাতে আমার ভাইয়ের বউ এগিয়ে আসলে তাকেও দা দ্বারা প্রাণে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপ মেরে ডান পায়ের গোড়ালিতে  কাটাযুক্ত রক্তাক্ত জখম করে।

 

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মারধর ও হামলার সময় তারা আমার টিনের ঘরের বেড়া ও চাল ভেঙে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ সময় আমাদের পরিবারের ১২ বছরের এক কিশোরীসহ ৪ জন আহত হয় তাদেরকে  শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে।

 

বর্তমানে প্রতিপক্ষের  ভয়ভীতি ও হুমকি এবং আক্রমনাত্বক মনোভাবের ফলে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি । তাদের কাছ থেকে পরিত্রানের জন্য এবং সুবিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাজু রহমানের স্ত্রী আয়েশা বেগম, মেয়ে মাসুমা আক্তার এবং হামলার ঘটনায় আহত রুখশানা বেগমের ছেলে রেদোয়ান আহমদ।

এ বিষয়ে প্রতিপক্ষ ব গিয়াস উদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

 

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওলীউল্লাহ  বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর