1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো গীতিকার মিলনমেলা

সুনামগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৫৮ বার পঠিত

 

হাওর সংস্কৃতির রাজধানী খ্যাত সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘গীতিকার মিলনমেলা’। সুনামগঞ্জ জেলা গীতিকার সমিতি আয়োজিত জমকালো এ অনুষ্ঠানে জেলার গীতিকার/বাউলদের ছিল সরব উপস্থিতি। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১ টায় জেলা শহরের অভিজাত রেস্টুরেন্ট হোটেল পিছ প্যালেস-এ উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া গীতিকার মিলনমেলা চলে দিনভর।

মধ্যাহ্নভোজ বিরতির পর এক জরুরী আলোচনা সভা চলে। সুনামগঞ্জ জেলা গীতিকার সমিতির আহবায়ক গীতিকার নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সংগঠনের যুগ্ম আহবায়ক গীতিকার আলী আকবর ও সদস্য সচিব গীতিকার ছামির আহমেদ এর যৌথ পরিচালনায় বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহবায়ক গীতিকার/বাউল শাহজাহান সিরাজ, যুগ্ম আহবায়ক গীতিকার দিলোয়ার শাহ্‌ গীতিকার আসাদ আলী, গীতিকার মিজানুর রহমান মিজান, গীতিকার আশরাফুল আলম, গীতিকার সাংবাদিক রাজু আহমেদ রমজান, গীতিকার/বাউল আবুল কালাম, গীতিকার নুরুল আমিন চৌধুরী, গীতিকার/বাউল শরিফুল ইসলাম প্রমুখ।

সভায় সাংগঠনিক বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর