1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ সংবাদ সম্মেলন

নবীগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পঠিত

 

নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে একটি নিরীহ পরিবারকে মিথ্যা ডাকাতি মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। গত সোমবার নবীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী নবীর আহমেদের স্ত্রী হোছনা বেগম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হোছনা বেগম জানান, শ্রীমতপুর গ্রামের মৃত কুটি মিয়ার স্ত্রী রহিমা বেগমের সাথে তার শ্বশুর মোঃ এলাই মিয়া গংদের ২৮ শতাংশ জমি নিয়ে প্রায় ২৫ বছর ধরে বিরোধ চলে আসছে। এই জমির প্রকৃত মালিক তার শ্বশুর ও চাচা শ্বশুররা হলেও রহিমা বেগম জালিয়াতির মাধ্যমে অবশিষ্ট জমি দখল করে রেখেছেন। গ্রামবাসী ও স্থানীয় বিচার পঞ্চায়েত একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা করলেও রহিমা বেগম তা অমান্য করে আসছেন।

​ভুক্তভোগী পরিবারটির দাবি, জমির বিরোধকে কেন্দ্র করে গত ১৪ এপ্রিল রাত ২টার দিকে একটি সাজানো ডাকাতির নাটক সাজান রহিমা বেগম। এর তিন দিন পর ১৭ এপ্রিল নবীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা (মামলা নং-১৩) দায়ের করা হয়। এই মামলায় হোছনা বেগমের স্বামী টমটম চালক নবীর আহমেদ ও তার দেবর শিব্বির মিয়াকে আসামি করা হয়েছে। মামলার প্রেক্ষিতে পুলিশ নবীর আহমেদকে গাড়ি চালানো অবস্থায় গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

​কান্নাজড়িত কণ্ঠে হোছনা বেগম বলেন, আমার স্বামী একজন দিনমজুর। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তাকে মিথ্যা মামলায় ফাঁসানোয় আমরা দুই সন্তান নিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছি। আমরা গভীর ষড়যন্ত্রের শিকার।সংবাদ সম্মেলনে হোছনা বেগম তার নিরপরাধ স্বামীর নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আশা প্রকাশ করেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সাজানো ডাকাতি নাটকের আসল রহস্য উদঘাটন হবে এবং তারা ন্যায়বিচার পাবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর