
লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন লাখাই ইউনিয়নের (স্বজন গ্রাম) বাঙ্গালপাড় হাটির মৃত তাহের মিয়ার ছেলে মোঃ আল আমিন (২৮)।
সূত্রে জানা যায় লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক এর নের্তৃত্বে ও এসআই মোঃ জাহাঙ্গীর আলম, স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের এএসআই আকছার মিয়া,এএসআই মাসুদ রানা সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় ২১ এপ্রিল রাতে ১নং লাখাই ইউনিয়নের বটতলা বাজারে বিশেষ অভিযান চালিয়ে বটতলা বাজার হতে কুখ্যাত মাদক ব্যবসায়ি মোঃ আল আমিন (২৮) কে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীর হেফাজত হইতে ৮০(আশি)পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান মাদকের বিরুদ্ধে লাখাই থানার পুলিশ জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে, এরই ধারাবাহিকতায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন কে গ্রেফতার করা হয়েছে এবং আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।