1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন ও আলোচনা সভা

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার পঠিত

 

লাখাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুর বেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।

পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কাজী সামছুল আরেফিন এর সভাপতিত্বে ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম এর সন্চালনায় অনুষ্ঠিত হয়।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন লাখাই এসিআরসি উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী সিদরাতুলমুনতাহা ও পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষার্থী অর্পন দাস।”

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ “এ প্রতিপাদ্য কে সামনে রেখে

আলোচনায় অংশ নেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ইশতিয়াক খান, থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি পুলিশ পরিদর্শক( তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম।

সভায় বক্তাগন বলেন নিরাপদ পুষ্টি উপাদান গ্রহণ করতে না পারা হলো পুষ্টি ঘাটতির প্রধান কারণ। তাই নিরাপদ খাদ্য উৎপাদন ও তা গ্রহণ করতে উদ্যোগ গ্রহণ করতে হবে।

স্বাস্থ্য বিভাগের উদ্যোগ এ নিরাপদ পুষ্টি উপাদান গ্রহণ, বয়সানুপানে পুষ্টি উপাদান গ্রহণ এর সঠিক পরিমাণ বিষয়ে জনগণকে সচেতন করতে প্রচারাভিযান জোরদার করতে হবে। এ ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সচেতন মহলের এগিয়ে আসতে হবে। প্রতিটি বিদ্যালয়ে পুষ্টি বিষয়ক আলোচনা কার্যক্রম চালিয়ে যেতে হবে। সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি,আর দুর্বল ও রুগ্ন জনগোষ্ঠী দেশের জন্য বোঝা স্বরুপ। তাই সুস্থ ও সবল জনগোষ্ঠী গড়ে তুলতে সঠিক সময়ে পরিমিত পরিমাণে পুষ্টিকর খাদ্য গ্রহণ নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর