1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সীমান্তে ১৯ বিজিবির জনসচেতনতা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পঠিত

সিলেটের সীমান্তবর্তী অঞ্চলে জনসচেতনতা বৃদ্ধি, চোরাচালান প্রতিরোধ এবং স্থানীয় জনগণকে স্বাবলম্বী করে তুলতে বহুমুখী উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৬ এপ্রিল) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র ব্যবস্থাপনায় জৈন্তাপুর উপজেলা মিলনায়তন হল রুমে জনসচেতনতামূলক সভা, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং ‘আলোর পথে’ শীর্ষক কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সিলেট ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার  পিএসসি’র সভাপতিত্বে সহকারী পরিচালক হুমায়ুন করিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন, পিএসসি।

অনুষ্ঠানে বক্তারা সীমান্ত অঞ্চলের আর্থ-সামাজিক বাস্তবতা তুলে ধরে বলেন, ভৌগোলিক অবস্থান ও শিক্ষার অভাবে দীর্ঘদিন ধরে সীমান্তবাসী নানা দিক থেকে বঞ্চিত। এই সুযোগে কিছু স্বার্থান্বেষী চক্র সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে মাদক পাচার, পণ্য চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে ফেলে।

বিজিবি কর্মকর্তারা সতর্ক করে বলেন, এসব অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর, পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলে। তাই সীমান্ত অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও বিকল্প আয়ের পথ তৈরির ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

সভায় স্থানীয় জনগণকে কৃষি ও বাগানভিত্তিক উৎপাদনশীল কাজে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া ‘আলোর পথে’ প্রকল্পের মাধ্যমে যুবকদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলার উদ্যোগের কথা তুলে ধরা হয়।

বিজিবির কর্মকর্তারা জানান, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় সদস্যদের প্রতিকূল আবহাওয়া, দুর্গম ভৌগোলিক পরিবেশ এবং চোরাকারবারীদের সশস্ত্র প্রতিরোধের মুখোমুখি হতে হয়। তবুও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তারা আরও বলেন, সীমান্ত অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য প্রদান করা হলে চোরাচালান ও মাদক কার্যক্রম শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব। পাশাপাশি অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর অবস্থানের কথাও জানানো হয়।

এদিকে, দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে কয়েক’শ অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান করা হয়।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমান, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, সীমান্ত ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক তারেক মাহমুদ, জৈন্তাপুর উপজেলার কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, সীমান্তবাসী সচেতন হলে এবং আইন মেনে চললে সিলেটের সীমান্ত এলাকা একসময় নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর