1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বেশ কিছু গ্রাম: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১২৮ বার পঠিত

 

লাখাই উপজেলার ওপর দিয়ে গত সোমবার দিবাগত রাতে বয়ে যাওয়া প্রবল কালবৈশাখী ঝড়ে বেশ কয়েকটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হওয়াসহ গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম ।

পরিদর্শনকালে তিনি উপজেলার ঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
এসময় উপজেলার হোসেনপুর – করাব গ্রামে
ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের দুর্ভোগ দেখে তিনি তাদের সরকারি সহযোগিতার আশ্বাস দেন।
ইউএনও জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত সময়ের মধ্যে প্রণয়ন করা হবে এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি বরাদ্দ অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

এসময় তিনি ক্ষতিগ্রস্তদের মানসিকভাবে ভেঙে না পড়ে ধৈর্য ও সাহসের সাথে এই দুর্যোগ মোকাবিলা করার আহ্বান জানান।
পরিদর্শন কালে স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর