1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুতাং নদী খননকাজে কোন প্রকার অনিয়ম করলে ছাড় নেই,- লাখাইয়ে ৩ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে সুতাং নদী খনন কাজের অবহিতকরণ সভায় হুইপ আলহাজ্ব জিকে গউছ

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১১৩ বার পঠিত

 

লাখাই উপজেলা অংশে সুতাং নদীকে পুনরুজ্জীবিত ও দূষণমুক্ত করার লক্ষ্যে নদী খনন কাজের বিষয়ে স্থানীয় জনসাধারণকে অবহিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সভা উপজেলার স্থানীয় বুল্লাবাজার সংলগ্ন শাহবায়েজিদ( রঃ) মাজার প্রাঙ্গণে রবিবার(৩ মে) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জি কে গউছ।

সভায় সুতাং নদীর বুল্লাবাজার অংশ থেকে ৪ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে পুনঃখনন কাজ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬০ লক্ষ টাকা।

খননকৃত নদীটির প্রশস্ততা হবে ১০০ ফুট এবং গভীরতা হবে ১৬ ফুট।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব জি কে গউছ বলেন, “নদী খননের সুফল যেন সাধারণ মানুষ পায় তা নিশ্চিত করতে হবে, কাজ চলাকালীন কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।
তিনি স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যদি কোথাও কোনো অনিয়ম দেখা দেয় তবে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা সরাসরি তাকে অবহিত করার নির্দেশ দেন তিনি।

এসসয় তিনি খাল খনন কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদান ও ভূমিকার কথা স্মরণ করেন। সেই সাথে বর্তমান সরকারের দেশব্যাপী উন্নয়ন পরিকল্পনা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের কথা উপস্থিত জনগণের সামনে তুলে ধরেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক।
এই খনন কাজ সম্পন্ন হলে অত্র অঞ্চলের কৃষিকাজ, মৎস্য আহরণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

এতে আরোও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, উপজেলা বিএনপির সভাপতি ড.আক্তার আহাদ চৌধুরী স্বপন,সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম উপজেলা বিএনপির ও অংঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী সুতাং নদীখনন বিষয়ক অবহিত করনে উপজেলার লাখাই, নোয়াগাঁও,করাব,ভূমাপুর অনুষ্ঠিত সভায় হুইপ আলহাজ্ব জিকে গউছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর