1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি বেলাল ও সম্পাদক রাজু নির্বাচিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে গোলাম সরওয়ার বেলাল এবং সাধারণ সম্পাদক পদে দুলাল হোসেন রাজু নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার আলতাফুর রহমান ফলাফল ঘোষণা করেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইলিয়াস উদ্দিন লিপু।

নির্বাচনে সভাপতি পদে বেলালের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফয়েজ আহমদ এবং সাধারণ সম্পাদক পদে রাজুর প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহজাহান কবির খাঁন।

নির্বাচিত অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আব্দুল হালিম, সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ শোয়েব উদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান শাহ।

নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণার সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে স্থানীয় সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রেখে এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর