
সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজিত দাবা প্রতিযোগিতার জেলা পর্যায়ের বাছাই পর্ব উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
সোমবার (৫ মে) সিলেট জেলা স্টেডিয়ামের হলরুমে অনুষ্ঠিত এ বাছাইপর্বে সিলেট সিটি কর্পোরেশনসহ জেলার বিভিন্ন উপজেলার উদীয়মান ক্ষুদে দাবাড়ুদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিযোগিতায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন উৎসর্গ পাল বিন্দ্যু এবং রানারআপ হয়েছেন ঐশ্বর্য চক্রবর্তী তৃতীয় স্থান মুসফিকুর রহমান। অন্যদিকে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তাহমিনা জান্নাত এবং রানারআপ হয়েছেন সুমাইয়া রশিদ জান্নাত। বাছাইপর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব মহসিন আলী, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলাউদ্দিন রিপন, দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক, জুয়েল আহমেদ নান্নু, জেলা স্টেডিয়ামের অফিস সম্পাদক বিপুল রায়, নতুন কুঁড়ি স্পোর্টস দাবা ইভেন্টের আহ্বায়ক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট সৈয়দ শাহজাহান মেহদি, রেদোয়ান চৌধুরী, পিন্টু বনিক, মিজান আহমেদ, মুরাদ হাসানসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন মো. খাইরুল আমিন।
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের দাবাড়ুদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন ভবিষ্যতে এসব ক্ষুদে দাবাড়ুরাই জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সিলেটের সুনাম বয়ে আনবে।