
লাখাইয়ে গভীর রাতে সরকারি শিক্ষা প্রতিষ্টানের বই ও মালপত্র সহ একটি পিকআপ আটক করেছে স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় ফরইসবুক সহ সমাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার করাব রহমানিয়া মাত্রাসা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও সমাজিক যোগাযোগ মাধ্যমে সুত্রে জানা যায়, গভীর রাতে মাদ্রাসার গোপন কক্ষ থেকে ঢাকা মেট্রো-ন-১৮-৪৪২১ নাম্বারের একটি পিকআপ ভ্যানে সরকারি বই, নথিপত্র ও বৈদ্যুতিক পাখা তুলা হচ্ছিল এসময় স্থানীয় জনৈক এলাকাবাসী পুরো ঘটনার ভিডিও ধারণ করেন।
ভিডিওতে দেখা যায়, মাদ্রাসার শিক্ষক কর্মচারী সহ করাব মাদ্রাসার কর্মরত একাদিক ব্যক্তির তত্বাবধানে সরকারি সম্পদ গাড়িতে তোলা হচ্ছে।
এক পর্যায়ে স্থানীয়রা বাধা দিলে তারা মালামালগুলো শিক্ষা অফিসে যাচ্ছে বলে দাবি করেন। তবে গভীর সরকারি মালামাল পরিবহনের বিষয়টি স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি করলে এলাকাবাসী গাড়িটি ( ঢাকা মেট্রো-ন ১৮-৪৪২১) আটকে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালামালসহ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ ব্যপারে মাদ্রাসা সুপার রফিকুল ইসলাম বলেন মালামাল গুচাতে দেরি হওয়াতেই এত রাতে পরিবহন করা হচ্ছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম জানান, সরকারি সম্পদ চুরির এই ঘটনায় তিনি বাদী হয়ে মাদ্রাসা সুপারসহ ৬ জন ও অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।
সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ওসি জাহিদুল হক জানান, জব্দকৃত মালামাল পুলিশ হেফাজতে রয়েছে এবং আসামিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিমুল আক্তার জানান, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এবং সরকারি সম্পদপাচার কারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।