1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ওসমানী মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে মাউন্ট এডোরার ফুলেল শুভেচ্ছা

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১০৫ বার পঠিত

 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ -এর নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদকে ফুলেল শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন ও আন্তরিক মোবারকবাদ জানিয়েছে মাউন্ট এডোরা হাসপাতাল কর্তৃপক্ষ।

 

রবিবার(১০ মে) বিকেলে এ উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মাউন্ট এডোরা হসপিটালের পরিচালকবৃন্দ, বিশেষজ্ঞ চিকিৎসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদের মতো একজন অভিজ্ঞ, দক্ষ ও দূরদর্শী চিকিৎসকের নেতৃত্বে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে শিক্ষা ও চিকিৎসাসেবার মান আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবার উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

মাউন্ট এডোরা হসপিটাল কর্তৃপক্ষ জানায়, “আমরা অত্যন্ত আনন্দিত যে একজন যোগ্য ব্যক্তিত্ব এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর মেধা, অভিজ্ঞতা ও নেতৃত্ব সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং দক্ষ চিকিৎসক তৈরিতে বিশেষ অবদান রাখবে।”

 

এসময় বক্তারা আরও বলেন, অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদের নতুন এই পথচলা সিলেটের চিকিৎসা জগতের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।

 

অনুষ্ঠানের মাধ্যমে সিলেট অঞ্চলের স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়ন এবং চিকিৎসা ব্যবস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর