1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পাকিস্তানকে ২৬০ রানের টার্গেট দিতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১১১ বার পঠিত

ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে ১৭৯ রানে এগিয়ে থাকা টাইগাররা পঞ্চম দিনে আরও ২০ থেকে ২৫ ওভার ব্যাটিং করে পাকিস্তানকে অন্তত ২৬০ রানের লক্ষ্য দিতে চায়।

মঙ্গলবার ম্যাচের শেষ দিনে বোলারদের জন্য অন্তত ৭০-৭৫ ওভার সময় হাতে রাখাই এখন স্বাগতিকদের প্রধান লক্ষ্য।

আলোকস্বল্পতায় চতুর্থ দিনের খেলা আগেভাগে বন্ধ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৫০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করেছে।

এর আগে পাকিস্তানের প্রথম ইনিংস থেমেছিল ৩৮৬ রানে। বর্তমানে বাংলাদেশের লিড রয়েছে ১৭৯ রানের।

জয়ের জন্য প্রয়োজনীয় ২৬০ রানের লক্ষ্য নির্ধারণ করতে শেষ দিনে বাংলাদেশকে আরও অন্তত ৮১ রান যোগ করতে হবে। চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ আশরাফুল দলের পরিকল্পনা পরিষ্কার করেছেন।

তিনি বলেন, আমরা যদি আরও ২০-২৫ ওভার ব্যাটিং করে পাকিস্তানকে ২৬০ রানের মতো লক্ষ্য দিতে পারি, তবে ইনশাআল্লাহ জেতা সম্ভব। আমাদের স্পিন ও পেস অ্যাটাকের ওপর আমার পূর্ণ আস্থা আছে।

আশরাফুল মনে করেন, পঞ্চম দিনে আবহাওয়া ভালো থাকলে মোট ৯৮ ওভার খেলার সুযোগ থাকবে। বোলাররা যদি ৭০ থেকে ৭৫ ওভার বোলিং করার সুযোগ পায়, তবে উইকেটের সুবিধা কাজে লাগিয়ে এই ম্যাচ জেতা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।

উইকেটে এখনও বোলারদের জন্য কিছুটা সহায়তা রয়েছে উল্লেখ করে ব্যাটিং কোচ জানান যে, যাদের টেকনিক ভালো কেবল তারাই টিকে থাকতে পারছে। তিনি সতর্ক করে বলেন, অতীতে অনেক সময় প্রথম ইনিংসে বড় স্কোর করেও তৃতীয় ইনিংসে ভালো ব্যাটিং করতে না পারায় ইতিবাচক ফল হাতছাড়া হয়েছে। তাই বাংলাদেশ দেখেশুনে খেলে নিজেদের লিডকে নিরাপদ অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

বাংলাদেশ দল কি অত্যন্ত ধীরগতিতে খেলছে; এমন প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, টেস্ট ক্রিকেটের চাহিদা মেনেই দল ব্যাটিং করছে। এখন সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে মঙ্গলবার সকালের সেশন এবং আবহাওয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর