1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪৬ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিরব আহমদ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় সাকিবুল ইসলাম (১৫) নামের আরও এক কিশোর গুরুতর আহত হয়েছেন।

 

সোমবার (১১ মে) বিকেলে পাগলা-জগন্নাথপুর সড়কের আক্তাপাড়া কালাব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নিরব আহমদ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের সৌদি প্রবাসী তাজুল ইসলাম ওরফে তাদির আহমদের ছেলে এবং আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। আহত সাকিবুল ইসলাম একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আক্তাপাড়া মিনাবাজার থেকে পাগলা বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন দুই কিশোর। জিক্সার ব্র্যান্ডের মোটরসাইকেলটি কালাব্রিজ মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরবকে মৃত অবস্থায় দেখতে পান। গুরুতর আহত সাকিবুলকে প্রথমে কৈতক ৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।

 

ইসলামপুর গ্রামের বাসিন্দা মকবুল হোসেন বলেন, “একটি তাজা প্রাণ এভাবে ঝরে যাবে, তা ভাবতেই কষ্ট হচ্ছে। ছেলেদুটো খুবই অল্প বয়সী ছিল। বাজার করতে বের হয়ে এমন দুর্ঘটনার শিকার হবে, তা কেউ কল্পনাও করেনি।”
আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল হক জানান, নিহত নিরব মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল। এ ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলী উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর