1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

হবিগঞ্জে আকস্মিক ঝড়ে হাওড়ে বেসরকারি হেলিকপ্টারের জরুরি অবতরণ অক্ষত সবাই

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১০৩ বার পঠিত

 

হাওরাঞ্চলে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি বেসরকারি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। তবে চালকের বুদ্ধিমত্তা ও সতর্কতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদ অবতরণ সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র ঝড়ো হাওয়া শুরু হলে উড্ডয়নরত হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ ধরে রাখতে চ্যালেঞ্জের মুখে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে পাইলট তাৎক্ষণিকভাবে কোনো ঝুঁকি না নিয়ে উপজেলার একটি বিস্তীর্ণ হাওড়ের খোলা জায়গায় নিরাপদ জরুরি অবতরণ।

হাওরের মাঝে হঠাৎ হেলিকপ্টার নামার খবর ছড়িয়ে পড়লে চারপাশের গ্রামগুলো থেকে শত শত উৎসুক জনতা সেখানে ছুটে আসেন। অল্প সময়ের মধ্যেই হেলিকপ্টারটিকে একনজর দেখতে সেখানে উল্লেখ করার মতো বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে যায়।

হেলিকপ্টারে থাকা সকল আরোহী ও চালক সম্পূর্ণ সুরক্ষিত আছেন এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত হলে হেলিকপ্টারটি তার গন্তব্যের উদ্দেশ্যে পুনরায় সফলভাবে উড্ডয়ন করে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর