1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে নতুন ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায়

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৮৪ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ সুনন্দা রায়।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে তিনি সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।

জানা গেছে, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের বাসিন্দা সুনন্দা রায় ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। জৈন্তাপুরে যোগদানের আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন।

পেশাগত জীবনে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং সিলেট সিটি কর্পোরেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে জৈন্তাপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। গত ১০ মে ২০২৬ তারিখে জারি করা ওই প্রজ্ঞাপনে জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে জৈন্তাপুর উপজেলায় পৌঁছালে নবাগত ইউএনওকে অভ্যর্থনা জানান সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা ফুল দিয়ে তাকে বরণ করেন।

এদিকে, বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ শেষে নবাগত ইউএনও সুনন্দা রায় বলেন, জৈন্তাপুর উপজেলাবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর