1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

জৈন্তাপুরে সারী-গোয়াইন এফসিডিআই পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন এর নির্বাচন সম্পন্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-গোয়াইন এফসিডিআই পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্টিত হয়েছে। সভাপতি : মো. শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক : শাখাওয়াতুল আম্বিয়া সুমন নির্বাচিত হয়েছেন।

১৪ মে ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত ৪টি পদে ভোট গ্রহণ উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিসে অনুষ্টিত হয়। ভোট গ্রহন শেষে নির্বাচন কর্মকর্তা মিলন কুমার সরকার নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।

সভাপতি পদে মো. শাহাব উদ্দিন, সহ-সভাপতি পদে শামীম আহমদ, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় শাখাওয়াতুল আম্বিয়া সুমন, ‍যুগ্ম-সাধারণ সম্পাদ পদে মো. আব্দুল মান্নান, কোষাদক্ষ পদে মো, বাহার উদ্দিন, এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় কার্যকারী সদস্য (সাধারণ) পদে মো. জাকারিয়া আহমদ, আল আমিন, রহিমা বেগম, কোহিনুর বেগম, কার্যকারী সদস্য (ভূমিহীন প্রতিনিধি) মো. ফরিদ আহমদ, কার্যকারী সদস্য (মৎস্যজীবি) প্রতিনিধি মো. আল আমিন, কার্যকারী সদস্য (দূ:স্থ নারীদের প্রতিনিধি) শিফা বেগম নির্বাচিত হন।

এছাড়া সকাল হতে নির্বাচন কেন্দ্র পরিদর্শণ করেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা পরিদর্শন করেন। তারা বলেন, নির্বাচিত এই কমিটি আগামী দিন এই প্রকল্পের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের গতি ফিরিয়ে আনবে এবং বিভিন্ন সমস্যাচিত্র তুলে ধরবে এলাকার উপকার করবে বলে আশাবাধ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর