
হবিগঞ্জের লাখাই উপজেলায় অনলাইন ক্যাসিনো ও মোবাইলভিত্তিক জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানে তিনজন অনলাইন ক্যাসিনো জুয়ারিকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ। ১৬ ই মে (শনিবার) উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। থানাসূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ এ-র নির্দেশনায় এসআই (নি:) মোহাম্মদ আবু কাওছার, এএসআই (নি:) আব্দুল হাকিম, এএসআই (নি:) মো: খায়রুল ইসলাম, সঙ্গীয়পোর্সসহ লাখাই থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে ১. আশিষ দাস(২২), পিতা রামু চন্দ্র দাস, সাং মোড়াকরি দাস পাড়া, ২.সালেক মিয়া(৪০), পিতা মৃত ছেনু মিয়া, সাং-পূর্ব বুল্লা, ৩.মোর্শেদ কামাল (৩৮) , পিতা মৃত আব্দুল হামিদ সাং-করাব দক্ষিণ।
এবিষয়ে জানতে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন, লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ এ অভিযান অব্যাহত রয়েছে। গত ৫ ঘণ্টার অভিযানে অনলাইন ক্যাসিনো (জুয়ারি) চক্রের তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, অনলাইন জুয়া বর্তমানে সমাজে একটি নীরব মহামারি রুপ ধারন করছে। যা তরুণ প্রজন্মকে ও শিক্ষার্থীদের ধ্বংস ধারপ্রান্তে নিয়ে যাচ্ছে। সহজলভ্যতা ও রাতারাতি ধনী হওয়ার প্রলোভনে অনেকই মরননেশায় জড়িয়ে সর্বস্বান্ত হচ্ছে
পাশাপাশি আমাদের মাদকবিরোধী অভিযানও জোরদার করা হয়েছে। জুয়ারি, ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।