1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ফোরল্যান সড়কের কাজে বদলে যাচ্ছে শান্তিগঞ্জ, জনমনে স্বস্তি ও আশার আলো

সুনামগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮৩ বার পঠিত

 

বহুল প্রত্যাশিত সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে ফোরলেনে উন্নীত করার কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে। এর অংশ হিসেবে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে উজানীগাঁও পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের নির্মাণকাজ বর্তমানে চলমান রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেতু মন্ত্রণালয়ের অধীনে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

এই নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। প্রায় ৭৫ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ২ শত ৫২ টাকা ব্যয়ে ২০২৫ সালের জুন মাসে প্রকল্পের চুক্তি সম্পাদিত হয়। প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে ২৮ মাস।

চুক্তি অনুযায়ী শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে শুরু হয়েছে কাজ। বর্তমানে রাস্তার দুই পাশে ভিটবালি দিয়ে ভরাটের কাজসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পুরোদমে চলছে। স্থানীয়দের ধারণা, এই ফোরল্যান সড়কের কাজ শেষ হলে শান্তিগঞ্জ এলাকার সার্বিক চিত্র বদলে যাবে এবং যোগাযোগ ব্যবস্থায় আসবে নতুন গতি।
সরেজমিনে দেখা গেছে, সড়কের নির্মাণকাজ ঘিরে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। অনেকে মনে করছেন, এই উন্নয়ন প্রকল্প শান্তিগঞ্জের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার সাকিব আল হাসান জানান, ইতোমধ্যে রাস্তার ঢালাই কাজের প্রায় ৫০ শতাংশ এবং মাটির কাজের প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। এছাড়া সড়কের মাঝখানে আধুনিক ডিভাইডার নির্মাণ করা হবে। শান্তিগঞ্জ বাজার এলাকায় দৃষ্টিনন্দন লাইটিং ব্যবস্থা, বাজার ও আবাসিক এলাকায় প্রায় ১ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা এবং পুরো ২ কিলোমিটার এলাকায় পথচারীদের জন্য ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, বিদ্যুতের খুঁটি অপসারণ, গাছ কাটার বিলম্ব এবং টানা বৃষ্টির কারণে কাজে সামান্য ধীরগতি দেখা দিলেও বর্তমানে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
এ বিষয়ে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহমদ উল্লাহ বলেন, “প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর