1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

এ্যাপ ভিত্তিক সেবায় ভূমি কেলেঙ্কারি থেকে পরিত্রাণ পাবেন জনগণ: সিলেটে প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৬ বার পঠিত

ডিজিটাল সেবায় দেশের জনগণ ভূমি কেলেঙ্কারি থেকে পরিত্রাণ পাবেন বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার ( ১৯ মে) সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ডিজিটাল ভূমিসেবা সপ্তাহের মাধ্যমে এই এ্যাপ ভিত্তিক সেবা পাওয়ার ফলে ভূমি অফিসে না গিয়েই মানুষ এ সংক্রান্ত অনেক সমস্যা সমাধান করতে পারবেন। এতে জনগণ উপকৃত হবেন।

তারেক রহমানের এ উদ্যোগ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নেরই প্রতিফলন বলেও জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।

এ সময় পাথর কোয়ারি সনাতন পদ্ধতিতে খুলে দেয়ার প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে জনগণের আকাঙ্খাকে সামনে রেখে সিদ্ধান্ত আসবে। তবে, অনিয়ম হলে আইন প্রয়োগের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।’

এর আগে, সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন মন্ত্রী।

মেলায় নামজারি, খতিয়ান, পর্চা, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সরাসরি তথ্য ও সহায়তা দেয়া হচ্ছে। আগামী ২১ মে পর্যন্ত চলবে এই মেলা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর