1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

লাখাইয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন, র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৪ বার পঠিত

 

হবিগঞ্জের লাখাইয়ে ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন, র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সারাদেশে একযোগে সকাল ১১টার দিকে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভিডিও কনফারেন্সর মাধ্যমে যুক্ত হয়ে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করতে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আমান উল্লাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাবরেজিস্টার কিপেশ চন্দ্র চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিয়া আলম, মাধ্যমিক শিক্ষা দপ্তর এর একাডেমিক সুপার ভাইজার জান্নাতুন নাহার লিজা, উপজেলা ভূমি দপ্তরের প্রধান করনিক মামুন চৌধুরী,ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার গন,লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ, বিভিন্ন বিদ্যালয় এর শিক্ষার্থীবৃন্দ।
৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলা র আয়োজন করা হয়েছে। এতে ২ টি স্টল স্থান পায়।

সভায় প্রধান অতিথি নির্বাহী ম্যাজিস্ট্রেট আমান উল্লাহ বলেন ভূমি শুধু একখন্ড জমি নয়,এটি একজন মানুষের ভবিষ্যতের নিরাপত্তা। তাই ভূমি ব্যবস্থাপনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে বর্তমান সরকারের গৃহীত সকল পদক্ষেপ বাস্তবায়নে আমরা সংসলিষ্ট সকলে বদ্ধপরিকর। ভূমি মালিকগন যাতে তাদের ভূমি সংক্রান্ত বিষয়ে সহজে সেবা পেতে পারে তা নিশ্চিত করতে সংসলিষ্ট সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে। জমির টপসয়েল বিক্রি রোধে, ভূমি হস্তান্তরে প্রতারণা বন্ধ করতে ,ভূমি উন্নয়ন কর আদায়ে সচ্ছলতা নিশ্চিত করতে ও অবৈধ স্থাপনা অপসারণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর