
লাখাই উপজেলায় লোকচক্ষুর আড়ালে গড়ে তোলা একটি গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ।
পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ মে, ২০২৬) সন্ধ্যায় লাখাই থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বুল্লা ইউনিয়নের বেগুনাই গ্রামের নিভৃত পল্লীর পরিত্যক্ত ঘরের পাশ থেকে তাজা গাঁজা গাছ ও ঘরে রক্ষিত গাঁজাসহ মোঃ মহিদ মিয়া (৪০) কে আটক করে।
মহিদ মিয়া ওই গ্রামের মৃতঃ গেদু মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি বাড়ির পরিত্যক্ত ঘরের পাশে গোপনে গাঁজার চাষ করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশ সেখানে বিশেষ অভিযান চালায়, অভিযানকালে ঘটনাস্থল থেকে জীবিত গাঁজা গাছ ও গাঁজাসহ জড়িত থাকা ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফ আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ সম্পূর্ণ ‘জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে এছাড়াও উপজেলার যেকোনো ধরনের অপরাধ প্রবণতা রোধ এবং মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার তাকে হবিগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।