1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে পশু জবাই ও কুরবানির চামড়া সংরক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৪ বার পঠিত

 

আসন্ন ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে শান্তিগঞ্জে যথানিয়মে পশু জবাই ও কুরবানির চামড়া সংরক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওলীউল্লাহ, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সেলিম রেজা, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী,মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের কমান্ডার মো: আতাউর রহমান, উপজেলা জামাতের আমির হাফেজ আবু খালেদ,পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, ইসলামীক ফাউন্ডেশনের শান্তিগঞ্জ উপজেলা ইনচার্জ মো: মিজানুর রহমান সহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম সহ প্রমুখ।

উক্ত সভায় যথানিয়মের পশু জবাই ও চামড়া সংরক্ষণের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাহজাহান ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সেলিম রেজা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর