সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন এলাকায় আবারও ধর্ষণকাণ্ডের অভিযোগ ঘটেছে। এবার ধর্ষণের শিকার হয়েছে ১৫ বছরের এক কিশোরী।
জালালাবাদ থানাধীন গোপাল এলাকায় শুক্রবার (২২ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর অভিযুক্ত দুজনকে আটক করেছে থানাপুলিশ।
আটককৃত দু'ব্যক্তির মধ্যে এক জনের বাড়ি জালালাবাদ থানাধীন ঘোপাল ও অন্য জনের বাড়ি হায়দর পুর বলে জানা যায়। আটককৃতরা নিয়মিত মাদক সেবন করে।
এ বিষয়ে (এসএমপি'র) জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবীব দু'জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ধর্ষণের অভিযোগে পুলিশ দুই জনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আটক ব্যক্তিদের নাম ও পরিচয় পরে জানানো হবে বলেও জানান তিনি।
[caption id="attachment_18824" align="aligncenter" width="300"]
জালালাবাদ থানার পুলিশের হাতে ধর্ষণের অভিযোগে আটককৃত ২জন।[/caption]
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.