জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ হবিগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন জনাব তাহমিনা আক্তার
জেলা প্রাথমিক শিক্ষা অফিস, হবিগঞ্জ কর্তৃক আনুষ্ঠানিকভাবে তাকে এই গৌরবের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
এই গৌরবময় সফলতায় উচ্ছ্বাস প্রকাশ করে তাহমিনা আকতার জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর, তার কর্মস্থল আবাসিক এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকর্মী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "এই অর্জন শুধু একটি পুরস্কার নয়, এটি আমার কাজের প্রতি বড় একটি স্বীকৃতি। এই সম্মাননা শিক্ষার মান উন্নয়ন এবং কোমলমতি শিক্ষার্থীদের প্রতি আমার দায়িত্বশীলতার পথকে আরো বেশি গতিশীল ও বেগবান করবে।
"ব্যক্তিগত জীবনে তাহমিনা আকতার হবিগঞ্জের সুপরিচিত ও সুনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান 'স্টার লাইট ফ্যাশন'-এর স্বত্বাধিকারী মহসিন আলমের সহধর্মিণী।
এদিকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তাকে সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.