1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৯০ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

শনিবার (২৩ মে) রাত ৯ টায় উপজেলার পল্লিবিদ্যুৎ এলাকা ও দরবস্ত বাজার সংলগ্ন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার এসআই শওকত মাসুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় অনলাইন জুয়া পরিচালনা ও ভারতীয় তীর খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে অনলাইন জুয়া ও তীর খেলার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেনঃ- উপজেলার নিজপাট ইউনিয়নের নিজপাট মাহুতহাটি গ্রামের শমছুল ইসলাম প্রকাশ নুর মিয়ার ছেলে কয়েজ আহমদ (৩৫), টেংরা গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে লুৎফর রহমান (৬০), রাজবাড়ী গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে আক্তার হোসেন (২২) এবং নিজপাট তোয়াশীহাটির প্রিয়লাল চন্দ্র দেবের ছেলে সজল দেব (২৮)। তারা সবাই জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।

জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. উছমান গনি বলেন, সমাজে অনলাইন জুয়া ও অবৈধ তীর খেলার বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, অবৈধ অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলা সামাজিক অপরাধ। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর