1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শাহপরানে মামলার পলাতক আসামির বিদেশ গমন ঠেকাতে স্পেশাল ব্রাঞ্চে আবেদন

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৫২ বার পঠিত

স্টাফ রিপোর্টার।

সিলেটের শাহপরান (রঃ) থানা এলাকায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এক পলাতক আসামির বিদেশ গমন ঠেকাতে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন), স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ বরাবর আবেদন করা হয়েছে।

 

সূত্র জানায়, এসএমপি শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-১৯/৯৫, তারিখ ২০ এপ্রিল ২০২৬, ধারা ৩২৩/১১ পেনাল কোড এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(গ)/৩০ ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আবুল কালাম (৪৩) বর্তমানে আত্মগোপনে রয়েছে।

 

আবেদনে উল্লেখ করা হয়, গ্রেফতার এড়াতে আবুল কালাম দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, তিনি প্রবাস ফেরত এবং তার পাসপোর্টে বিদেশি ভিসা সংযুক্ত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, গ্রেফতার এড়াতে তিনি যেকোনো সময় দেশ ত্যাগের চেষ্টা করতে পারেন।

 

আসামি আবুল কালামের বাড়ি শাহপরাণ থানাধীন কেওয়া, আটগাঁও, পীরের বাজার এলাকায়। তার পিতা মৃত আব্দুস শহিদ। আবেদনে তার পাসপোর্ট নম্বর A19466192 উল্লেখ করা হয়েছে।

 

ন্যায়বিচারের স্বার্থে আসামির বিদেশ গমনাগমন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে আবেদনটি পাঠান শাহপরাণ (রহঃ) থানার এসআই (নিরস্ত্র) জুয়েল চৌধুরী। আবেদনের সঙ্গে মামলার এফআইআরের ফটোকপি ও আসামির পাসপোর্টের ফটোকপিও সংযুক্ত করা হয়েছে।

 

পরে বিষয়টি অগ্রবর্তী করেন শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর