1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দুই ভাই

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার।

সিলেটের শাহপরান (রঃ) থানা এলাকায় মামলা দায়েরের জেরে বাদী ও তার ছোট ভাইকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-১৫১২ এবং ট্র্যাকিং নম্বর-M0678K।

 

জিডিতে উল্লেখ করা হয়, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরেরমাটি গ্রামের বাসিন্দা ইমরান আহমদ ২০ এপ্রিল ২০২৬ তারিখে শাহপরাণ (রঃ) থানায় মামলা নং-১৯/৯৫ দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত শাহীন, মিজান, শরীফসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন বিভিন্নভাবে মামলা তুলে নিতে চাপ ও হুমকি দিয়ে আসছে।

 

অভিযোগ অনুযায়ী, গত ২২ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে সুরমাগেইট বাইপাস পয়েন্ট এলাকায় ইমরান আহমদ ও তার ছোট ভাই তোফাজ্জল হোসেনকে দেখে অভিযুক্তরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মামলা প্রত্যাহার না করলে দুই ভাইকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়।

 

এছাড়া গত ২৫ এপ্রিল বিকাল ৫টার দিকে পীরের বাজার তৈল পাম্প এলাকায় যাওয়ার পথে পুনরায় অভিযুক্তরা তাদের গতিরোধের চেষ্টা করে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। তখন তারা হুমকি দিয়ে বলে, “তোদের দুই ভাইয়ের রক্ত দিয়ে আমরা গোসল না করা পর্যন্ত শান্ত হইবো না।”

 

জিডিতে আরও বলা হয়, অভিযুক্তদের হুমকি ও ভয়ভীতির কারণে ইমরান আহমদ ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।

 

শাহপরান (রঃ) থানার ডিউটি অফিসার মোহাম্মদ উজ্জল মিয়া জিডিটি গ্রহণ করেন। পরে অফিসার ইনচার্জ ফেরদৌস আহমেদ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর