1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে আস-সুমাইত ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

হবিগঞ্জ (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচংয়ে ৫০টির অধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন আস-সুমাইত ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার জামিয়া সাদিয়া বাসিয়াপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অসহায় পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ঈদকে সামনে রেখে এমন মানবিক উদ্যোগে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা শায়খ ইকবাল হোসাইন, মাদরাসার মুহতামিম হযরত মাওলানা শায়খ শফিকুর রহমান, হযরত মাওলানা ফরিদ উদ্দিন, ইউপি সদস্য শেখ রেজুওয়ান পারভেজ, আব্দুল হান্নান, সিজিল খা প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন আস-সুমাইত ফাউন্ডেশনের চেয়ারম্যান দায়ী মাওলানা হাসান ফেরদাউসসহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই ফাউন্ডেশনের এ আয়োজন। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর