1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬২ বার পঠিত

 

হবিগঞ্জের . লাখাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে বামৈ বড় বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি ডক্টর আক্তার আহাদ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, শাহ আলম গোলাপ, সামছুদ্দিন আহমেদ, আরিফ আহমেদ রুপন সহ বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।

সভায় আলোচনায় অংশ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শকে হৃদয়ে ধারণ করে তাঁর সুযোগ্য উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর অনুসৃত নীতিমালা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।

আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর