1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে ফুটবল খেলার আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক 

মো আব্দাল মিয়া :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৬৯ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পূর্ব আদমখানী মাঠে ফুটবল খেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার (৩১ মে) বিকেলে দক্ষিণ নন্দীপাড়া ও ইনাতখানী এলাকার লোকজনের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি হলে উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকসহ উভয় পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হন।

স্থানীয় স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব আদমখানী মাঠে ফুটবল  খেলার সময় নির্ধারণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ চলছিল। এরই জেরে বিকেলে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিলে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় সংঘর্ষকারীদের ছোড়া ঢিলের আঘাতে ডান পায়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকও আহত হন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর