1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ঈদের আনন্দে একাত্মতা ও পেশাগত অঙ্গীকারে উজ্জীবিত বানিয়াচং মডেল প্রেসক্লাব

হবিগঞ্জ (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪২ বার পঠিত

পবিত্র ঈদের আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী-২০২৬ উৎসবমুখর ও হৃদয়ছোঁয়া পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ৭টায় গ্যানিংগঞ্জ বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি প্রভাষক ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হাসান, দফতর সম্পাদক আনছার আলী, প্রচার সম্পাদক রাহিম উদ্দিন রিয়াজ, সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, ইমরান চৌধুরী, মোবাশ্বির আহমদ, নাসির উদ্দিন, শিবলী নোমানী ও আব্দুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের দায়িত্ব নয়; এটি সত্য, ন্যায় ও জনস্বার্থ রক্ষার এক মহান অঙ্গীকার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রত্যাশা পূরণ এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরাই একজন সাংবাদিকের প্রধান কর্তব্য।
তারা বানিয়াচং মডেল প্রেসক্লাবকে আরও শক্তিশালী, গতিশীল ও গণমানুষের আস্থার প্রতীকে পরিণত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় অংশ নেন উপস্থিত সাংবাদিকরা। আনন্দ, সম্প্রীতি ও পেশাগত দায়বদ্ধতার এই মিলনমেলা প্রেসক্লাবের সদস্যদের মাঝে নতুন উদ্যম, প্রেরণা এবং পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।
“ঈদের আনন্দ ক্ষণস্থায়ী হলেও, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার চিরন্তন”— এমন প্রত্যয়ে মুখর ছিল পুরো আয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর