
হবিগঞ্জের লাখাই উপজেলা উপজেলার মোড়াকরি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ লক্ষ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লাখাই থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ৯টা ৩০ মিনিটে লাখাই থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ-এর নির্দেশনায় এসআই মুন্না (নিঃ)-এর নেতৃত্বে মোড়াকরি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আরজু মিয়ার পুত্র মজনু মিয়া (৩৫) ও আরশ মিয়া (৩২)-কে তাদের বসতঘর থেকে আটক করা হয়।
এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় আরশ মিয়া এক পুলিশ কনস্টেবলের হাতে কামড় দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে তার অপর ভাই মজনু মিয়ার কাছ থেকে নগদ ৬ লক্ষ টাকা ও ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এসময় সন্দেহভাজন হিসেবে মজনু মিয়া ও আরশ মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে মজনু মিয়ার কাছ থেকে এসব ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ জানান, “মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”