1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গোলাপগঞ্জে শিংপুর ডাইক ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪২ বার পঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিংপুর এলাকায় ডাইক ভাঙনের ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে ডাইকের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় নদীর তীব্র স্রোত ও পানি প্রবাহ আশপাশের জনপদের জন্য নতুন হুমকি তৈরি করেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ডাইক ভাঙনের ফলে এলাকার কৃষিজমি, রাস্তাঘাট ও বসতবাড়ি ঝুঁকির মুখে পড়েছে। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে ভাঙনের পরিধি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

 

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীভাঙন ও তীররক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। তারা এ সমস্যা সমাধানে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

 

গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অতীতেও নদীভাঙনের কারণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা হুমকির মুখে পড়েছে।

 

স্থানীয়দের মতে, শিংপুর ডাইক দ্রুত মেরামত ও প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর