1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯৮ বার পঠিত

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিকে আরও টেকসই ও আধুনিক করতে সিলেটের জৈন্তাপুর উপজেলায় তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলা কৃষি অফিস সংলগ্ন মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় উপজেলা কৃষি অফিস এ মেলার আয়োজন করে।

উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শরিফুল ইসলাম ভূঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল এবং বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষিতে আধুনিক ও জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। উন্নত চাষাবাদ পদ্ধতি, সঠিক পানি ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর কৃষি উৎপাদন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন দিনব্যাপী এ মেলায় ১৩টি স্টলে কৃষি পণ্য, আধুনিক কৃষিযন্ত্র, উন্নত চাষাবাদ পদ্ধতি, জৈব বালাইনাশক, সবজি চাষ, চারা উৎপাদনসহ বিভিন্ন কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে। মেলা চলাকালে কৃষকদের জন্য প্রযুক্তিভিত্তিক পরামর্শ, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত প্রযুক্তি ও কৃষি উদ্ভাবন সম্পর্কে খোঁজখবর নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর