1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদে সাধারণ সম্পাদক পদে উজ্জ্বল দাশ’র প্রার্থিতা ঘোষণা।

ওসমানীনগর (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯৯ বার পঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার আসন্ন সন্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন দৈনিক সবুজ সিলেট পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি উজ্জ্বল দাশ।

তিনি উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, কাউন্সিলার বৃদ্ধ ও বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সনাতনী সম্প্রদায়ের সদস্যদের কাছে সহযোগিতা, সমর্থন কামনা করেছেন।

উজ্জ্বল দাশ এক বিবৃতিতে বলেন, “দীর্ঘদিন ধরে আমি সমাজসেবা, সাংবাদিকতা এবং ধর্মীয়-সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করব। সকলকে সঙ্গে নিয়ে সম্প্রীতি, ঐক্য ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছি।”

তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ ও সনাতন ধর্মাবলম্বী মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেতে তিনি সবার আন্তরিক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর