1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জেনেভায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে ফ্রান্স বিএনপির স্মারকলিপি প্রদান

নজমুল হক, (ফ্রান্স) থেকে:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৯৮ বার পঠিত

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর জেনেভা সফর উপলক্ষে ফ্রান্স বিএনপির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরে স্মারকলিপি প্রদান করেছে।

৬জুন শনিবার ফ্রান্স বিএনপির একটি প্রতিনিধি দল তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন-এ অংশগ্রহণের উদ্দেশ্যে মন্ত্রী জেনেভায় পৌঁছালে ফ্রান্স বিএনপির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে প্রতিনিধি দল প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট ১৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে হস্তান্তর করে। দাবিগুলোর মধ্যে ঢাকা-প্যারিস সরাসরি ফ্লাইট চালুর বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
স্মারকলিপি গ্রহণ করে মন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসীদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। তিনি বলেন, বিষয়গুলো নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম রাঙ্গা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, বিএনপি নেতা মো. লুৎফর রহমান চৌধুরী, রফিকুল ইসলাম রাসেল, আব্দুল হাকিম, ফ্রান্স যুবদলের সহ-সভাপতি আবু বকর, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম. আলী চৌধুরী, প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমেদ, আল-আমিন এবং কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর