
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ইসলামি সংগ্রাম পরিষদের দ্বি-বার্ষিক ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১০ জুন) সকালে গ্যানিংগঞ্জ বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সাদী, যুগ্ম সম্পাদক মাওলানা লোকমান সাদী এবং হবিগঞ্জ পৌর কমিটির সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেল।
সম্মেলনে অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খানকে সভাপতি, মাওলানা মশিউর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা হাদিসুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী; সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, মাওলানা শফিকুর রহমান, মাওলানা শায়েখ সিরাজুল হক, মাওলানা বশির আহমদ, মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, মাওলানা জাফর আহমদ সিরাজী ও হাজী আবু জাফর; যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম; সহ-সাধারণ সম্পাদক মাওলানা আফরোজ আল হাবিব ও মাওলানা নাসির উদ্দিন সৌরভ; সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রব মামদুদ ও মাওলানা আবু বকর; অর্থ সম্পাদক মুফতি আইন উদ্দিন; প্রচার সম্পাদক হাফিজ শিব্বির আহমদ আরজু; সহ-প্রচার সম্পাদক মাওলানা বদরুল আলম আনসারী ও মাওলানা আজিজুর রহমান সিরাজী; সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবুল আহমদ; প্রশিক্ষণ সম্পাদক হাফিজ আব্দুল মুকিত সালেহ এবং দপ্তর সম্পাদক মাওলানা আবু হুরায়রা।
এছাড়া সংগঠনের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা শায়েখ মখলিসুর রহমান, ক্বারী কমর উদ্দিন, ক্বারী ইউনুস আলী, মাওলানা আলাউদ্দিন হায়দার ও মাওলানা আব্দুল অলি।
সভায় মাওলানা শায়েখ মখলিসুর রহমান আনুষ্ঠানিকভাবে ইসলামি সংগ্রাম পরিষদে যোগদান করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ, দাওয়াতি কার্যক্রম এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।