
লাখাইয়ে ইভটিজার সন্দেহে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করার সংবাদ পাওয়া গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার (৯ জুন) দুপুর বেলা উপজেলার বামৈ ইউনিয়ন এর ভাদিকারা গ্রামে অবস্থিত বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক একাডেমির সামনে সন্দেহ জনক ঘুরাঘুরি ও একাডেমির শিক্ষার্থীদের সাথে ঘনিষ্ঠতা সৃষ্টি করে কথা বলছে এমন অভিযোগে ইমাম হোসেন(৩৩) নামে স্থানীয় লোকজন আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়।
আটক যুবক কিশোরগঞ্জ জেলার অষ্টাগ্রাম উপজেলার শরীফ পুর গ্রামের নান্নু মিয়ার পুত্র।
এ বিষয়ে থানা পুলিশ এর উপপরিদর্শক ময়নাল হোসেন এর সাথে আলাপকালে জানান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক একাডেমির সামনে সন্দেহ জনক ঘুরাঘুরি ও একাডেমির শিক্ষার্থীদের সাথে ইভটিজিং করছে এমন সন্দেহে ইমাম হোসেন নামে এক যুবককে আটক করে জনতা গণধোলাই দিয়ে থানায় সংবাদ দেয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ইমাম হোসেন কে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। কিন্তু কোন অভিযোগ দায়ের করা হয়নি তাই তাকে সন্দেহ ভাজন হিসাবে কোর্টে প্রেরন করা হবে।
এ বিষয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ এর সাথে আলাপকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন।